| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 141 বার পঠিত
এমটিবি ক্যাপিটালের নতুন সিইও সুমিত পোদ্দার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন সুমিত পোদ্দার। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের এমডি ও সিইওর দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্সের স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তিনি সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের করপোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন।
সুমিত পোদ্দার একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার ব্যক্তিত্ব। তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, কোম্পানি একত্রীকরণ ও অধিগ্রহণ, আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ, ঋণ ও ইকুইটি অর্থায়ন, লেনদেন পুনর্গঠনসহ বিভিন্ন আর্থিক লেনদেনে গ্রাহকদের পরামর্শমূলক পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ। এছাড়া প্রযুক্তি, টেলিকম, ব্যাংক এবং এনবিএফআই, বিদ্যুৎ, শিল্প, রিয়েল এস্টেট, উৎপাদন ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতের গ্রাহকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam