শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চে ২০৯ কোটি টাকা মুনাফা করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পর্ষদ সভা শেষে ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মুনাফার এই তথ্য জানানো হয়।

প্রাইম ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয় ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৭৭ কোটি টাকা বা প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। গত মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৬ পয়সা।প্রাইম ব্যাংক আরও জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৭২ টাকা। গত মার্চে প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা ঋণাত্মক।

প্রাইম ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে সব মিলিয়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকা। এই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com