শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   55 বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন

মিডল্যান্ড ব্যাংকের ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন

ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল ২ দশমিক ৯৮ শতাংশ।

তথ্যানুসারে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৪২ পয়সায়।

মিডল্যান্ড ব্যাংকের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com