| শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 58 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইডব্লিউইউতে ন্যাশনাল ইকোনমিকস কনটেস্ট
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) ‘ন্যাশনাল ইকোনমিকস কনটেস্ট ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। প্রোগ্রাম চেয়ার হিসেবে ছিলেন ইডব্লিউইউ উপাচার্য শামস রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক ও ইলেকট্রা ইন্টারন্যাশনালের পরিচালক সাহিদ আহমেদ আব্দুল্লাহ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন এবং জনসংযোগ ইনচার্জ কেএম হারুনুর রশীদ।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam