টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধানবিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা ‘ইকো সলভ’ বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় স্বাগত বক্তব্য দেন এমডি সৈয়দ মনসুর মোস্তফা। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিয়া হায়দার। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক কাজী মো. মাহবুব কাশেম ও মো. গোলাম মোস্তফা।
এছাড়া বিচারকদের মধ্যে ছিলেন ওয়াটারএইডের আঞ্চলিক প্রধান খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ড. সৈয়দ মাহবুবুর রহমান, নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী ১২ শিক্ষার্থীর কাছে সম্মাননা স্মারক, সনদ ও চেক হস্তান্তর করা হয়।