শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ধর্মঘট, গণবিদ্রোহে ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা পুনর্বহাল

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

ধর্মঘট, গণবিদ্রোহে ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা পুনর্বহাল

ধর্মঘট, গণবিদ্রোহে ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা পুনর্বহাল

দাঙ্গা, ধর্মঘট, গণবিদ্রোহ বা সংঘটিত ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাষ্ট্রায়ত্ত পুনঃবীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)। সংস্থাটি বলছে, দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলো চতুর্থ স্তর পর্যন্ত আরএসডি কভারেজ পাবেন। বীমায় আরএসডি কভারেজ বলতে দাঙ্গা, ধর্মঘট বা বিদ্বেষপূর্ণ কাজের ফলে সৃষ্ট ক্ষতি বা ক্ষতির বিরুদ্ধে প্রদত্ত সুরক্ষা বোঝায়।

এর আগে গত ৭ এপ্রিল দাঙ্গা, ধর্মঘট, গণবিদ্রোহ বা সংগঠিত ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা বাতিলের কথা জানিয়ে একটি সার্কুলার জারি করে সাধারণ বীমা কর্পোরেশন। দেশের বেসরকারি নন লাইফ বীমা কোম্পানিগুলোর উদ্দেশ্যে জারি করা ওই চিঠিতে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিদেশি পুনঃবীমা প্রতিষ্ঠানগুলো অগ্নি পুনঃবীমা ট্রিটির আওতায় এ ধরনের ক্ষয়ক্ষতিতে বীমা সুরক্ষা না দেয়ায় এসবিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

এসবিসি’র এমন সিদ্ধান্তে দেশের নন-লাইফ বীমা খাতের কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি সমাধানে অতি দ্রুত সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার আহ্বান জানায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

এমন প্রেক্ষাপটে ৭ এপ্রিলের চিঠি সংশোধন করে ২৭ এপ্রিল দেশের সব নন-লাইফ বীমা কোম্পানিকে ফের চিঠি পাঠায় সাধারণ বীমা। এতে বলা হয়, ‘সাধারণ বীমা কর্পোরেশন ২০২৫-২০২৬ খ্রিঃ অগ্নিপুনঃবীমা চুক্তিতে বৈদেশিক পুনঃবীমাকারী হতে Fire Risk XL ট্রিটির 5th Layer ও 6th Layer এ RSD কভারেজ পায়নি। কাজেই বেসরকারী বীমা কোম্পানি যাদের 5th Layer ও 6th Layer এ ট্রিটি আছে তারা 5th Layer ও 6th Layer কভারেজ পাবে না কিন্তু  4th Layer পর্যন্ত RSD কভারেজ পাবে। অন্যান্য সকল বেসরকারি বীমা কোম্পানি RSD কভারেজ দিতে পারবে। অতএব উপরের বর্ণনামত ৭ এপ্রিল, ২০২৫ এর পত্র সংশোধন করা হলো।’

৭ এপ্রিল দেশের সব নন-লাইফ বীমা কোম্পানিকে সাধারণ বীমা কর্পোরেশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘২০২৫-২০২৬ সানের অগ্নি পুনঃবীমা চুক্তির ক্ষেত্রে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকি বর্জন প্রসঙ্গে’ এসবিসি’র পুনঃবীমা বিভাগের ডেপুটি জেনারেল মানেজার মোঃ সহিদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২৪ সনে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বৈদেশিক পুনঃবীমাকারীগণ সাধারণ বীমা কর্পোরেশনকে ২০২৫-২০২৬ সনের (১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬) অগ্নি পুনঃবীমা ট্রিটির আওতায় ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকির কভারেজ প্রদান করে নাই। বিধায় দেশীয় বেসরকারি বীমা কোম্পানিসমূহের ক্ষেত্রে ২০২৫-২০২৬ সনের অগ্নি পুনঃবীমা ট্রিটিতে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকির কভারেজ অন্তর্ভুক্ত থাকবে না। ২০২৫-২০২৬ সনের অগ্নি পুনঃবীমা কভার নোটে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির কভারেজ বর্জন হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখিত বিষয়টি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

তবে আরএসডি কভারেজ নিয়ে সাধারণ বীমা কর্পোরেশনের এ ধরনের সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন নন-লাইফ বীমা সংশ্লিষ্টরা। কভারেজ নিয়ে সংশোধিত চিঠির বিষয়টিও সম্পূর্ণরূপে স্পষ্ট নয় বলে জানিয়েছেন অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com