শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার ব্যাংক ও ছয় বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   286 বার পঠিত

চার ব্যাংক ও ছয় বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

চার ব্যাংক ও ছয় বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চার কোম্পানি ও বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক পিএলসি ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক, ট্রাস্ট ব্যাংক পিএলসি ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক ও আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ নগদ, পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড ১০ দশমিক ৫০ শতাংশ নগদ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ১০ শতাংশ নগদ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ শতাংশ নগদ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(312 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com