শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শতাধিক ডিজিটাল ট্রেজারি ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

শতাধিক ডিজিটাল ট্রেজারি ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

শতাধিক ডিজিটাল ট্রেজারি ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সফলভাবে শতাধিক হোস্ট টু হোস্ট (এইচটুএইচ) ও এপিআই সংযোগ সম্পন্ন করেছে। এ অর্জন দেশের ডিজিটাল ব্যাংক খাতে নতুন একটি মানদণ্ড তৈরি করেছে। ব্যাংকটি এ সেবার মাধ্যমে ট্রেজারি ও বাণিজ্য কার্যক্রমকে আরো সহজ, দ্রুত এবং উদ্ভাবনী করতে বড় ভূমিকা রাখছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের হোস্ট টু হোস্ট এবং এপিআই সমাধান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) সিস্টেম সরাসরি ব্যাংকের সঙ্গে সংযোগ করার সুবিধা দেয়। ফলে নিশ্চিন্তে পেমেন্ট, কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট এবং অ্যাকাউন্ট আপডেটগুলো সম্পন্ন হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং রিয়েল টাইমে। এতে সময় বেঁচে যায়, পাশাপাশি ভুলের আশঙ্কা কমে ও নিরাপত্তা বাড়ে। ব্যাংকের নিজস্ব ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কগুলো জটিল চাহিদা মেটাতে এবং নগদবিহীন ও স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে দ্রুত পরিবর্তনকে এগিয়ে নিতে সহায়তা করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘হোস্ট টু হোস্ট ইন্টিগ্রেশনের শততম সফলতা আমাদের গ্রাহককেন্দ্রিক কৌশলের বড় প্রমাণ। এটি আরো তাৎপর্যপূর্ণ, কারণ এ বছরই আমরা ১২০ বছরের যাত্রা উদযাপন করছি। এ দুটি অর্জন বাংলাদেশের ব্যাংক খাতে এক নতুন মাইলফলক তৈরি করেছে। ডিজিটাল ট্রেজারিতে নতুন মানদণ্ড স্থাপন করে, আমরা ব্যবসা-বাণিজ্যকে আরো সংযুক্ত একটি বিশ্বে দ্রুত, নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালিত হতে সহায়তা করছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com