| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন
এনপিআই রিকভারি অ্যান্ড ডিপোজিট মোবিলাইজেশন বিষয়ক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। এএমডি মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া আরো বক্তব্য দেন এসইভিপি জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের ও ইভিপি মো. মজনুজ্জামান। এ সময় ডিএমডি মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam