| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় কেমব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্সের মহাপরিচালক ড. হুমায়ুন দার ও ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান অংশগ্রহণ করেন। এ সময় ইসলামী ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডিএমডি মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম এবং মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam