শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন খন্দকার রুমী এহসানুল হক

  |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন খন্দকার রুমী এহসানুল হক

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন খন্দকার রুমী এহসানুল হক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন খন্দকার রুমী এহসানুল হক। একই সঙ্গে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার হিসেবে ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক খাতে ৩৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন খন্দকার রুমী এহসানুল হক। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমা থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

খন্দকার রুমী এহসানুল হক ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এক্সিম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

খন্দকার রুমী এহসানুল হক ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ সালের অন্যতম শ্রেষ্ঠ টেকসই এনবিএফআই হিসেবে স্বীকৃতি লাভ করে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com