| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
পাঁচ বীমা কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাঁচ কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে অগ্রণী ইন্স্যুরেন্স পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
রূপালী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সিকদার ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam