| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে স্মরণ করল এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) উদ্যোগে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর স্মরণে ‘রিমেম্বারিং সৈয়দ মঞ্জুর এলাহী’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর এমটিবি টাওয়ারে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সৈয়দ মঞ্জুর এলাহীর পরিবার, এমটিবির পরিচালনা পর্ষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর ‘লিগ্যাসি অব লিডারশিপ’ শীর্ষক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যার মাধ্যমে সৈয়দ মঞ্জুর এলাহীর অনন্য জীবন ও নেতৃত্বগুণ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এমটিবির সাবেক এমডি ও সিইও আনিস এ খান, এমটিবির পরিচালক মো. আব্দুল মালেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এমটিবির সাবেক স্বতন্ত্র পরিচালক এম মোকাম্মেল হক, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র ও ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান, ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর। সমাপনী বক্তব্য দেন এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী। পরিশেষে সৈয়দ মঞ্জুর এলাহীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam