| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও জেনেরিক হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং জেনেরিক হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা, এমডি ও সিইও ড. ফয়সাল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের এসভিপি ও হেড অব এডিসি এসএম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজার (হসপিটাল নেটওয়ার্ক) মো. নিজামুল ইসলাম এবং জেনেরিক হেলথকেয়ারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ড. ফারহানা আফরিন ও জিএম (অপারেশনস) মো. মুজতবা আলী মাসুমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam