| মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
প্রাইম ব্যাংকের সঙ্গে পে-রোল ব্যাংকিং চুক্তি করল বিএইচএল গ্রুপ
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পে-রোল ব্যাংকিং-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বিএইচএল গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং বিএইচএল গ্রুপের পরিচালক (ফাইন্যান্স) স্বপন কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস ও বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী, বিএইচএল গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা পাবেন।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam