| বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
এসবিএসি ব্যাংকে সাধারণ ব্যাংকিং-সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার সাধারণ ব্যাংকিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘জেনারেল ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam