| শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের অয়োজন করা হয়। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং ইসিআরএলের সিইও আরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এএমডি কেএম আওলাদ হোসেন, ডিএমডি ড. মো. রফিকুল ইসলাম এবং সিএফও মো. আনিসুর রহমান। অন্যদিকে ইসিআরএলের পক্ষে ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এনকেএ মোবিন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুন-উল-হক মল্লিক।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam