| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 456 বার পঠিত
জীবন বীমা খাতের সম্পদ বাড়ছে
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৫৯ কোটি ৯০ লক্ষ টাকা।
খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৫ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট সম্পদ ছিল ৪৭০৫৫ হাজার কোটি ২৯ লক্ষ টাকা (অনিরীক্ষিত)। সে হিসাবে বছরটিতে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর সম্পদ বেড়েছে ১৫০৪ কোটি ৬১ লক্ষ টাকা। ২০২২ সালে এ খাতের সম্পদের পরিমাণ ছিল ৪৫৫৯২ কোটি ৮৬ লক্ষ টাকা।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৪ সালের কোনো তথ্য সরবরাহ না করায় হিসাবে তা যুক্ত করতে পারেনি আইডিআরএ। তবে ২০২৩ সালের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, গোল্ডেন লাইফের সম্পদের পরিমাণ ছিল ৫৫ কোটি ৮৬ লক্ষ টাকা।
আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৪ সালে জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির মধ্যে ২১ টি কোম্পানির সম্পদ বেড়েছে, কমেছে ১৩ টির। নতুন অনুমোদন পাওয়ায় বছরটিতে স্থিতিশীল রয়েছে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সম্পদের পরিমাণ।
আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৪ সালে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৩ লক্ষ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ ৩০৯ কোটি ৫৫ লক্ষ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৪৮কোটি ৩৭ লক্ষ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ১১৩ কোটি ৫ লক্ষ, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৭ কোটি ৭৭ লক্ষ, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫২ কোটি ৩০ লক্ষ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১১৫ কোটি ৬৯ লক্ষ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪৬৫৩ কোটি, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ১৪ কোটি ৮২লক্ষ, ফারইস্ট ইসলামি লাইফ ৩৩৭৪ কোটি ২৯ লক্ষ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ৮৭০ কোটি ২ লক্ষ, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ২১৪ কোটি ৬২ লক্ষ, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ কোটি ৯৩ লক্ষ, জীবন বীমা কর্পোরেশন ৩১৩৪ কোটি ১৭ লক্ষ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড ১০৪ কোটি ৯২ লক্ষ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৭৯৮ কোটি ৮৫ লক্ষ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১০৮ কোটি ৭৪ লক্ষ, মেটলাইফ বাংলাদেশ ১৯৩৯৭ কোটি ৭৯ লক্ষ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৬৭৯৭ কোটি ৬৪ লক্ষ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৪১ কোটি ৪ লক্ষ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৫২ কোটি ৮৭ লক্ষ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০৬২ কোটি ৫৭ লক্ষ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৭৪৬ কোটি ৫৯ লক্ষ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮৮৭ কোটি ১৯ লক্ষ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৭৬ কোটি ৭৩ লক্ষ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৮ কোটি ৫১ লক্ষ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৬২৭ কোটি ৩৩ লক্ষ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৯৮৪ কোটি ২ লক্ষ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ২৫ কোটি ১৫ লক্ষ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯৯৭ কোটি ১৩ লক্ষ, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ৬৩ কোটি ৮ লক্ষ, সানলাইফ ইন্স্যুরেন্স ১৬২ কোটি ৪০ লক্ষ, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ১৮ কোটি ২২ লক্ষ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮৩ কোটি ৭ লক্ষ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৩ কোটি ৭৬ লক্ষ টাকা।#
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam