| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
১৫ কোম্পানির ব্যাংক হিসাব ও দাবি পরিশোধের তথ্য চায় আইডিআরএ
আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জীবন বীমা খাতের ১৫ কোম্পানির গত তিন বছরের ব্যাংক হিসাব এবং দাবি পরিশোধের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বৃহস্পতিবার (২২ মে) আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়েছে। বেসরকারি সানলাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামি লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, প্রাইম ইসলামি লাইফ, যমুনা লাইফ, ডায়মন্ড লাইফ, স্বদেশ লাইফ, সানফ্লাওয়ার লাইফ, ফারইস্ট ইসলামি লাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ ও এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।
কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোম্পানির ব্যাংক হিসাবসমূহের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্ট স্টেটমেন্টের অনুলিপি আগামী সাত কার্যদিবসের মধ্যে আইডিআরএতে জমা দিতে হবে।
চিঠির অনুলিপি আইডিআরএ’র চেয়ারম্যানের একান্ত সচিব, অফিসার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়া হয়েছে।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam