শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ

  |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ

অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের আয়োজনে `ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে আয়োজিত এ প্রশিক্ষণটি ছিল ব্যাংক পেশাজীবীদের জন্য, যা যৌথভাবে আয়োজন করে মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ ও প্রাইম ব্যাংক পিএলসি। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করা।

ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো ও অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেয়া হয়।

প্রশিক্ষণ চলাকালে ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ও দলগত কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের আরো ভালোভাবে ব্যাংকিং সেবা দেয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক।

অংশগ্রহণকারীরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের বিষয়ে নতুনভাবে জানতে পেরেছেন ও আগামীতে আরো ভালো সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সবার জন্য আরো সহজ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী বলেন, এই প্রশিক্ষণ আমাদের কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে আরো অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এ উদ্যোগ মূলত প্রতিটি সেবায় অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন সব পণ্য ও সেবা নিয়ে কাজ করছি, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজন পূরণ করছে। —বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com