| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
নগদ লভ্যাংশ দেবে ইউনিয়ন ইন্স্যুরেন্স
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৩৯ পয়সায়।
২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২ হাজার ২৬০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৪৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam