শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভালমন্দ মিলিয়ে প্যারামাউন্ট ইন্সুরেন্স

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

ভালমন্দ মিলিয়ে প্যারামাউন্ট ইন্সুরেন্স

ভালমন্দ মিলিয়ে প্যারামাউন্ট ইন্সুরেন্স

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্ল্যাটফর্মে ২৭ মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। সভায় অন্যান্য এজেন্ডার সাথে ২০২৪ সমাপ্ত বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। গত কয়েক বছরে কোম্পানিটির লাভের তারতম্য ঘটলেও বরাবরের মতই ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত আলোচনায় এজিএম ছিল প্রাণবন্ত ও জবাবদিহিতামূলক। প্রায় ২০ জন শেয়ারহোল্ডার তাদের আলোচনায় কোম্পানির ভালো ও মন্দ দিক তুলে ধরেন।

তারা আন্ডাররাইটিং প্রফিট ২৩.৫% ঋণাত্মক হওয়া, আউটস্ট্যান্ডিং ক্লেইম ৫ কোটি টাকা বেড়ে যাওয়া, সাধারণ বীমা কর্পোরেশন-এর নীট পাওনা বেড়ে ৬ কোটি হওয়া, ম্যানেজমেন্ট এক্সপেন্স ১২% বৃদ্ধির সমালোচনা করেন।

অন্যদিকে কোম্পানির গ্রস প্রিমিয়াম ৬ কোটি টাকা বা ১৩% বৃদ্ধি, ইনভেস্টমেন্ট ইনকাম ৪ কোটি টাকা বা ১৪৩% প্রবৃদ্ধি, প্রফিট আফটার ট্যাক্স ২৮% বৃদ্ধির প্রশংসা করেন।
সভায় উপস্থিত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাজ্জাদ ইয়াহিয়া শেয়ারহোল্ডারদের সকল প্রশ্নের জবাব দেন।
২০২১ সাল ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এক স্বর্ণখচিত বছর, সে বছরের ‘গ্রস প্রিমিয়াম’ আয় এর প্রবৃদ্ধি ছিল আকাশছোঁয়া। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে গ্রস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৬.১০ কোটি টাকা বা ১২.৬%।

বার্ষিক প্রতিদেন ২০২৪ পর্যালোচনা করে দেখা যায়, ক্যাপিটাল ও লাইবিলিটিস-এ ‘অ্যামাউন্ট ডিউ টু আদার বডি’ ২০২২ সাল থেকেই ধারাবাহিকভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ছিল ২০.২১ কোটি টাকা, ২০২৩ সালে ২০.৪৫ কোটি টাকা এবং ২০২৪ সালে বেড়ে হয়েছে ২০.৯৮ কোটি টাকা। প্রপার্টি এন্ড অ্যাসেটস-এ ‘অ্যামাউন্ট ডিউ টু আদার বডি’ ২০২২ সালে ছিল ১৩.০৮ কোটি টাকা, ২০২৩ সালে ১৪.২৫ কোটি টাকা এবং ২০২৪ সালে ১৫.২৩ কোটি টাকা।
গত কয়েক বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এর ব্যাংকে গচ্ছিত এফডিআর ইতিবাচকভাবে বেড়েছে।

২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এই ৬ বছরের গ্রস প্রিমিয়াম পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯ সালে গ্রস প্রিমিয়াম ছিল ২৯ কোটি টাকা, ২০২০ সালে ছিল ৩৯ কোটি টাকা, ২০২১ সালে ছিল ৫০ কোটি টাকা, ২০২২ সালে ছিল ৫০ কোটি টাকা, ২০২৩ সালে ছিল ৪৮ কোটি টাকা এবং ২০২৪ সালে গ্রস প্রিমিয়াম ছিল ৫৪ কোটি টাকা । ২০২৩ সালে গ্রস প্রিমিয়াম সামান্য কমলেও পরের বছরেই কোম্পানি সামলে ওঠে।

মোট অ্যাসেট পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯ সালে মোট অ্যাসেট ছিল ১০৫ কোটি টাকা, ২০২০ সালে ছিল ১৩০ কোটি টাকা, ২০২১ সালে ছিল ১৫৭ কোটি টাকা, ২০২২ সালে ছিল ১৬৪ কোটি টাকা, ২০২৩ সালে ছিল ১৭০ কোটি টাকা এবং ২০২৪ সালে মোট অ্যাসেটের পরিমান দাড়ায় ১৮২ কোটি টাকা। ৫ বছরে ৭৭ কোটি টাকা বা ৭৩.৩% বেড়েছে। বছরে সরল গড়ে ১৪.৭% যা সন্তোষজনক। রিইন্স্যুরেন্স থেকে প্রাপ্ত কমিশনের ক্ষেত্রে ২০২৩ সালে ছিল ২.৮২ কোটি টাকা যা ২০২৪ সালে দাড়ায় ৩.৯৭ কোটি টাকায়।

আন্ডাররাইটিং প্রফিটে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২০২৩ সালে আন্ডাররাইটিং প্রফিট ছিল ৭.৪২ কোটি টাকা যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৫.৬৯ কোটি টাকা।

গত ৬ বছরেই শেয়ারহোল্ডার ইক্যুইটিতেও সন্তোষজনক অবস্থানে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ২০১৯ সালে শেয়ারহোল্ডার ইক্যুইটি ছিল ৭২ কোটি টাকা, ২০২০ সালে ছিল ৯০ কোটি টাকা, ২০২১ সালে ছিল ১০৩ কোটি টাকা, ২০২২ সালে ছিল ১০৫ কোটি টাকা, ২০২৩ সালে ছিল ১০৭ কোটি টাকা এবং ২০২৪ সালে তা ১১১ কোটিতে দাড়ায়। ৫ বছরে ৩৯ কোটি টাকা বা ৫৪.১% বেড়েছে। বছরে সরল গড়ে ১০.৮%।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স-এর ডিভিডেন্ট ২০২০ সালে ছিল ২০% এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিভিডেন্ট দেওয়া হয় ১০%। ইপিএস ১.৭৩ টাকা থেকে বেড়ে ২.২৩ টাকা হলেও ডিভিডেন্ট বাড়েনি।

২০১৯ সালের পর থেকে এফডিআর-এর প্রবৃদ্ধি নিয়মিত বাড়লেও ২০২৪ সালে এসে কমেছে। ২০১৯ সালে এফডিআর ছিল ৩৫ কোটি টাকা, ২০২০ সালে ছিল ৪১ কোটি টাকা, ২০২১ সালে ছিল ৪৩ কোটি টাকা, ২০২২ সালে ছিল ৪৪ কোটি টাকা, ২০২৩ সালে ছিল ৫৮ কোটি কিন্তু ২০২৪ সালে হয় ৫৭ কোটি টাকা অর্থাৎ ২০২২ থেকে ২০২৩ সালে ১ বছরে বেড়েছিল ১৪ কোটি টাকা বা ৩২% কিন্তু ২০২৪ সালে ১ কোটি টাকা কমেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের গ্রস ক্লেইম পেইড বেড়েছে শেষের বছরগুলোতে। ২০২৩ সালে বেড়েছিল ৯.০৬ কোটি টাকা বা ১২৯%। কিন্তু ২০২৪ সালে কমেছে ২.৩৭ কোটি টাকা বা ১৪.৭%। রি-ইন্স্যুরেন্স হার ২০১৯ সালে ছিল ৪৮.১৫% যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৩৮.১%-এ।

এক বছরে প্যারামাউন্ট ইন্সুরেন্সের বেতনবাবদ খরচের বৃদ্ধি ৩২.৭১% যা অস্বাভাবিক। ২০২৩ সালে বেতনবাবদ খরচ ছিল ৮.৫০ কোটি টাকা যা ২০২৪ সালে দাড়িয়েছে ১১.২৮ কোটি টাকা (প্রবৃদ্ধি ৩২.৭১%)।

প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সাম্প্রতিক বছরগুলিতে আর্থিক স্থিতিশীলতা অর্জন করেছে। তবে ভবিষ্যতে প্রবৃদ্ধি ধরে রাখা এবং শেয়ারহোল্ডারদের সন্তুষ্টি নিশ্চিত করাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com