| শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
মিডল্যান্ড ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘গ্রিন সাপ্লাই চেইন ট্রানজিশন প্রোগ্রাম’-এর আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস খাতভুক্ত ক্লায়েন্টদের কমপ্লায়েন্স কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান, ডিএমডি মো. জাহিদ হোসেন; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান; ইন্টারন্যাশনাল ডিভিশন ও এনআরবি প্রধান খোন্দকার তৌফিক হোসেন; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার এবং ট্রেজারি ও মার্কেট রিস্ক (ফ্রন্ট) বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam