| সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
এবি ব্যাংক ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
এবি ব্যাংক পিএলসি ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ৫০ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের বিনামূল্যে ইসলামী বীমা সুবিধার আওতায় আনা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এবি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান সামসুন আরিফিন এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি ও সিসিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সাজ্জাদুল করিম ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবদুস সালাম খন্দকার উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam