শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফরিদপুরে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা

  |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   51 বার পঠিত

ফরিদপুরে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা

ফরিদপুরে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ফরিদপুর জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক, গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের প্রধান রাজীব কান্তি সাহা, ইভিপি এবং এভিপি, উন্নয়ন প্রসাশন বিভাগ, গণ-গ্রামীণ বীমা ডিভিশনের বিপুল চন্দ্র ভৌমিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মো. তাজুল ইসলাম, এসভিপি এবং অপারেশন্স ম্যানেজার চন্দ্র মোহন সরকার, ডিভিপি।

দুই শতাধিক উন্নয়ন কর্মীর সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীগণ তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সংগে করে এই শ্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম কে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com