| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৩৩%
বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৯৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৭৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
ঢাকা ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ন’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
২০১০ সালে পুঁজিবাজারে আসা ঢাকা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১ লাখ ২৫ হাজার। এর মধ্যে ৫৫ দশমিক ৬৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ১২ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
Posted ৫:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam