শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ব্র্যাক ব্যাংকের ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন

ব্র্যাক ব্যাংকের ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন

ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৬৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্র্যাক ব্যাংকের অবদান ছিল ৩ দশমিক ৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমেটেড (ইসিআরএল)।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭। এর মধ্যে ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৫২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com