শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইজিএম ২৫ জুন

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইজিএম ২৫ জুন

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইজিএম ২৫ জুন

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬৫ পয়সায়।
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়োদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৫ জুন ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩২৭ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ২৪ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com