| সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
ঋণ সম্পর্কিত তথ্য প্রকাশে মৌলিক পরিবর্তনের সুপারিশ বিশ্বব্যাংকের
আরো বেশি উন্নয়নশীল দেশ বাজেট-বহির্ভূত ও জটিল ঋণ চুক্তির দিকে ঝুঁকছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। এতে সরকারিভাবে নেয়া ঋণঝুঁকি পুরোপুরি মূল্যায়ন কঠিন হয়ে উঠছে। তাই ‘রেডিক্যাল ডেট ট্রান্সপারেন্সি’ শীর্ষক এ প্রতিবেদনে গ্রহীতা ও দাতা দেশগুলোর মধ্যে ঋণ সম্পর্কিত তথ্য প্রকাশ ও প্রতিবেদন পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, স্বল্প আয়ের দেশগুলোর কিছু ঋণসংক্রান্ত তথ্য প্রকাশের হার ২০২০ সালে ৬০ শতাংশের নিচে থাকলেও বর্তমানে তা ৭৫ শতাংশের ওপরে উঠেছে। আবার সম্প্রতি নেয়া ঋণের ক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ দেশ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam