শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএসইসি

  |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   44 বার পঠিত

বীমা কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএসইসি

বীমা কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্সের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো, নিয়মাবলি ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। গতকাল সংস্থাটির মাল্টিপারপাস হলে বীমা কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ‘কমপ্লায়েন্স অব সিকিউরিটিজ মার্কেটস’ শীর্ষক সেমিনারে এসব বিষয়ে আলোচনা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম।

বিশ্বব্যাপী পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) নীতি অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর যথাসময়ে ও সঠিকভাবে ডিসক্লোজার দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেমিনারে কোম্পানিগুলোকে নিয়মিত ডিসক্লোজার প্রদানের বিষয়েও বলা হয়। এছাড়া অংশগ্রহণকারী বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেমিনারে ৪২টি ইন্স্যুরেন্স কোম্পানির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কর্মকর্তারা জুম লিংকের মাধ্যমে সেমিনারে অংশ নেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com