শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস, আবু মো. আবিদ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা খসরু দস্তগীর আলম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবুল হাসানাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ারহোল্ডারের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব মো. নুর-উল- আলম এফসিএস, এলএল.বি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com