| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 50 বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ফ্ল্যাগশিপ ইভেন্ট গ্লোবাল রিসার্চ ব্রিফিং
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘গ্লোবাল রিসার্চ ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি ও ব্যাংকের গ্রাহকরা। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদ সৌরভ আনন্দ। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল রিসার্চ টিম বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের বিশ্লেষণ তুলে ধরে। আলোচনায় অংশগ্রহণকারীরা বৈদেশিক মুদ্রাবাজারের পরিবর্তন, অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক প্রতিযোগিতা এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার পরিবর্তন নিয়ে আলোচনা করেন।
Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam