শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী পদে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের উদ্যোগ, মিশ্র প্রতিক্রিয়া

  |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী পদে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের উদ্যোগ, মিশ্র প্রতিক্রিয়া

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী পদে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের উদ্যোগ, মিশ্র প্রতিক্রিয়া

যোগ্য ও দক্ষ লোকের অভাব দূর করতে এবার ব্যাংক কর্মকর্তাদের বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদের অভিজ্ঞতায় আরো ছাড় দেয়া হচ্ছে।

এ লক্ষ্যে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ সংশোধন করছে সরকার। এরইমধ্যে প্রবিধানমালাটির প্রস্তাবিত খসড়া প্রজ্ঞাপনের ওপর মতামত চেয়ে বৃহস্পতিবার (২৬ জুন) এটি আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, জনসাধারণের মতামত আহবান করা হয়েছে।

তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দক্ষ ও যোগ্য ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে বা ভবিষ্যতে যারা এ খাতের নেতৃত্বে আসবে তাদের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি আইডিআরএ। ফলে এ খাতে যোগ্য লোক আসছে না এবং যারা আছে তারও এই পেশায় থাকার আগ্রহ হারিয়ে ফেলছে।

তাদের মতে, মূলত নিন্ত্রক সংস্থার দুর্বলতার কারণে অনেক বীমা কোম্পানি দক্ষ ও যোগ্য লোক নিয়োগ দেয়ার বিষয়ে আইন পরিপালন করছে না। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা বারবার প্রমাণিত। আর এ কারণেই দক্ষ ও যোগ্য লোকেরা বীমা খাতে নিয়োগ পাচ্ছে না।

এমন পরিস্থিতিতে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ দেয়ার উদ্যোগ এ খাতের ভবিষ্যতকে আরো সঙ্কটে ফেলবে বলে মনে করছেন বীমা সংশ্লিষ্টরা।

তারা আরো বলছেন, ব্যাংক খাতের অভিজ্ঞতা নিয়ে বীমা খাতের নেতৃত্বে কতটা সফল হওয়া সম্ভব সেটা প্রশ্নবিদ্ধ। তাছাড়া আইডিআরএ’র এমন উদ্যোগের নজিরও বিশ্বের কোথাও নেই বলে জানান তারা।

আইডিআরএ বলছে, বর্তমান প্রবিধানমালার আলোকে বীমা শিল্পে খুবই অল্প সংখ্যক যোগ্য লোক পাওয়া যায়, ফলে অনেক বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূণ্য আছে। বিদ্যমান জটিলতা নিরসনকল্পে কর্তৃপক্ষ কর্তৃক এ বিষয়ে যোগ্য লোক দ্বারা পুল গঠনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

এই প্রেক্ষিতে যোগ্য লোককে বীমা খাতে অন্তর্ভুক্ত করাসহ দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ প্রদান করা এবং বিদ্যমান জটিলতা নিরসন করা আবশ্যক। এলক্ষ্যে ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ এর সংশোধনের উদ্দেশ্যে একটি খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে।

প্রবিধানামালার খসড়া প্রজ্ঞাপনে যা বলা হয়েছে-

(১) প্রবিধান ৩ এর- (ক) দফা (খ) এ ‘উহার অব্যবহিত নিম্নপদে অন্যূন ২ (দুই) বৎসরের’ পরিবর্তে ‘অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অন্যূন ১ (এক) বৎসর বা উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে অন্যূন ৩ (তিন) বৎসরের’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে;

(খ) দফা (খ) এ বাক্যের শেষাংশে ‘অভিজ্ঞতা;’ এর পর ‘অথবা’ শব্দসহ নিম্নরূপ শব্দসমূহ, সংখ্যা, বন্ধনী ও সেমিকোলন সংযোজিত হবে, যথা: “বাণিজ্যিক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অন্যূন ১ (এক) বৎসর বা উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ বাণিজ্যিক ব্যাংক ব্যবসায় অন্যূন ১৫ (পনের) বৎসরের কাজের অভিজ্ঞতা;”

(গ) দফা (খ) এর উপ-দফা (অ) এ ‘বা প্রতিষ্ঠানের’ এর পর ‘বা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের’ শব্দসমূহ সংযোজিত হবে; (ঘ) দফা (খ) এর উপ-দফা (আ) তে ‘১০ (দশ) বৎসরের’ এর পরিবর্তে ‘২ (দুই) বৎসরের’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে; (ঙ) দফা (গ) এ ‘অগ্রাধিকার প্রদান করা যাইবে’ পরিবর্তে ‘অভিজ্ঞতার শর্ত কর্তৃপক্ষ শিথিল করিতে পারিবে’ শব্দসমূহ প্রতিস্থাপিত হবে;

(চ) দফা (গ) এর- (অ) উপ-দফা (৪) এর প্রান্তস্থিত কমার পর ‘USA,’ শব্দ ও কমা সংযোজিত হবে; (আ) উপ-দফা (৫) এ ‘এর Fellow’ এর পূর্বে’, USA’ কমা ও শব্দ সংযোজিত হবে; (ই) উপ-দফা (৮) এ ‘এর Fellow’ এর পূর্বে’, UK’ কমা ও শব্দ সংযোজিত হবে; (ঈ) উপ-দফা (১) এ ‘এর Fellow’ এর পূর্বে’, Bangladesh’ কমা ও শব্দ সংযোজিত হবে;

(উ) উপ-দফা (১০) এর প্রান্তস্থিত কমার পর ‘USA,’ শব্দ ও কমা সংযোজিত হবে; (ঊ) উপ-দফা (১১) এর ‘Chartered’ এর পরিবর্তে ‘Certified’ হবে এবং প্রান্তস্থিত কমার পরিবর্তে ‘USA, Canada।’ শব্দসমূহ, কমা ও দাঁড়ি সংযোজিত হবে। (ছ) দফা (ঘ) ও (৩) বিয়োজন হবে।

(২) প্রবিধান ৪ এর- (ক) উপ-প্রবিধান (৩) এ ‘১৫ (পনের) দিন’ এর পরিবর্তে ‘৬০ (ষাট) দিন’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে; (খ) উপ-প্রবিধান (৪) এ ‘১৫ (পনের) দিনের’ এর পরিবর্তে ‘৬০ (ষাট) দিনের’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে;

(৩) প্রবিধান ৫ এর- (ক) দফা (ছ) এ ‘অপসারিত’ শব্দের পর ‘বা কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যাত’ শব্দসমূহ সংযোজিত হবে; (খ) দফা (জ) এ ‘অপসারিত হইলে’ শব্দের পর ‘বা অপসারণযোগ্য হইলে’ শব্দসমূহ সংযোজিত হবে;

(গ) দফা (জ) এর প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দফা (ক) সংযোজিত হবে, যথা:-“(ঝ) কোন বীমা কোম্পানির পরিচালক, উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার, পরামর্শক বা উপদেষ্টা হন।”

(৪) প্রবিধান ৭ এর- (ক) উপ-প্রবিধান (১) এ ‘করিতে পারিবে’ এর পরিবর্তে ‘করিবে’ শব্দ প্রতিস্থাপিত হবে; (খ) উপ-প্রবিধান (৬) এর পর নিম্নরূপ উপ-প্রবিধান (৭) সংযোজিত হবে, যথা:-

“(৭) মুখ্য নির্বাহী কর্মকর্তার অপসারণযোগ্যতার বিষয়টি কর্তৃপক্ষের গোচরীভূত হইলে কর্তৃপক্ষ: (ক) প্রবিধান ৭ এর অধীনে কার্যক্রম গ্রহণের জন্য বীমা কোম্পানিকে নির্দেশনা প্রদান করিতে পারিবে; (খ) সমীচীন মনে করিলে, তদন্ত কমিটি গঠনপূর্বক কারণের যথার্থতা যাচাই করিতে পারিবে এবং অপসারণ করা প্রয়োজন মনে করিলে কারণ দর্শাইবার সুযোগ প্রদান করিয়া কোন মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করিতে পারিবে।”

(৫) প্রবিধান ৮ এর- (ক) উপ-প্রবিধান (১) এ ‘নিয়োগের’ শব্দের পর ‘প্রস্তাবিত’ শব্দ সংযোজিত হবে; (খ) উপ-প্রবিধান (৩) এ ‘কাজের যোগ্যতা’ এর পরিবর্তে ‘কর্মসম্পাদনের মান ও পরিমাণ’ শব্দসমূহ প্রতিস্থাপিত হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com