| মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন : ট্রাস্ট ব্যাংক
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আলোচনা সভা ও সিলেট অঞ্চলের এমএসএমই গ্রাহকদের সম্মাননা প্রদান করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও আহসান জামান চৌধুরী। এ সময় হেড অব বিজনেস মো. মাহবুব হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক জোরদারকরণ, নতুন ব্যবসায়িক সুযোগ অন্বেষণ, বিদ্যমান ব্যাংকিং সুযোগ-সুবিধা ও ব্যাংকের বিভিন্ন পণ্য সম্পর্কে অবহিতকরণ এবং এমএসএমই খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam