শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যমুনা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম

  |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

যমুনা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংকের ডিএমডি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগ দিয়েছেন। করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক খাতে তার রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা।

এর আগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিটি ব্যাংকে এসইভিপি ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও সার্ভিস সেক্টর) পদে কর্মরত ছিলেন। ২০১৫ সাল থেকে তিনি ব্যাংকের হোলসেল ব্যাংকিং বিভাগে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংককে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে তিনি এভিপি, সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেছেন। —বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com