| বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর পলিসি সার্ভিস সেন্টার উদ্বোধন
গ্রাহক সেবা দ্রুত ও সহজ করতে নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার নরসিংদী শহরের সিএনবি রোডস্থ কোম্পানির এরিয়া কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ফিতা কেটে এ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ২ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন।
কোম্পানির নরসিংদী এরিয়া ইনচার্জ ও ডিভিপি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, প্রধান কার্যালয়ের পলিসি সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মহিউদ্দিন।
Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam