শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কনফারেন্স অনুষ্ঠিত

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

সিটি ব্যাংকের ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কনফারেন্স অনুষ্ঠিত

সিটি ব্যাংকের ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কনফারেন্স অনুষ্ঠিত

সিটি ব্যাংক পিএলসির ‘ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) কনফারেন্স ২০২৫’ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্ট্রেনদেনিং অ্যান্টি-মানি লন্ডারিং প্র্যাকটিসেস ফর সেফার ফাইন্যান্সিয়াল ফিউচার’। এতে সিটি ব্যাংকের সব শাখা থেকে আগত দুই শতাধিক ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহিনুল ইসলাম। এছাড়া সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, এএমডি, সিওও ও ক্যামেলকো মাহিয়া জুনেদ এবং এএমডি ও সিআইও কাজী আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনের একাধিক অধিবেশনে বিএফআইইউর অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ এবং উপপরিচালক সুদীপ্ত ঘোষ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে আর্থিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে পরামর্শ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com