| মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক-খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড কার্ড চালুর উদ্যোগ
খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করা হবে। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান এবং সাউথইস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অব কার্ডস মো. আব্দুছ সবুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এসএম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক ড. মো. এনামুল কবীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. মো. আশিকুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সালেহ মো. পারভেজ উপস্থিত ছিলেন। অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি ও হেড অব এইচআর বিলকিস জাহান, এসভিপি ও খুলনা শাখার প্রধান মুহাম্মদ মুনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও স্যার ইকবাল রোড শাখার প্রধান মো. আব্দুল হাই, এসএভিপি মো. শামসুর রহমান ভূঁইয়া এবং খুলনা কার্ড সেন্টারের ইনচার্জ মো. সাব্বির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৬:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam