| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত
আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ সভা ১৫ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা ১৫ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২০ টাকা ৪৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সায়।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ৯৬১ কোটি ৬৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০। এর ৫২ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে দশমিক ১৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৩৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam