| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়নের স্বীকৃতি পেল আইসিবি
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে ‘অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এছাড়া ইনোভেশন শোকেসিং ২০২৪-২৫-এ আইসিবির আয়কর-সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান ধারণাটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam