শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৪ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ আগস্ট বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৩৭ পয়সায়।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩। এর ৩৫ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ২১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com