| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ারের স্বীকৃতি পেল এইচএসবিসি
এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ার’-এর স্বীকৃতি পেয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ। এ পুরস্কার এইচএসবিসির শক্তিশালী বৈশ্বিক সংযোগ, আধুনিক প্রযুক্তিগত ক্ষমতা এবং গ্রাহকদের চাহিদার প্রতি ধারাবাহিক মনোযোগের প্রতিফলন। এ বিষয়ে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘এ পুরস্কার গ্রাহকদের আস্থা ও সহকর্মীদের নিষ্ঠার প্রতিফলন। আমরা এ সাফল্যকে আরো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের ভারপ্রাপ্ত প্রধান আহমদ রবিউল হাসান জানান, এ স্বীকৃতি উদ্ভাবনের প্রেরণা জোগায় এবং এমন সমাধান প্রদানে অনুপ্রাণিত করে, যা গ্রাহকদের দ্রুত পরিবর্তনশীল বাণিজ্যিক প্রেক্ষাপটে সফল হতে সাহায্য করে।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam