শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফের দেশ সেরা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের দেশ সেরা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ

বেঙ্গল ইসলামি লাইফের দেশ সেরা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নির্বাচিত দেশ সেরা দুই শতাধিক উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ‘Buffet Lunch with Hon’ble Chairman’ শীর্ষক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীর সাথে এই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান চৈতন্য কুমার দে চয়ন, পরিচালক মো. খলিলুর রহমান মাসুম, পরিচালক কাজী সামিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম সহ প্রকল্প প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মধ্যাহ্ন ভোজের পরে আমন্ত্রিত উন্নয়ন কর্মকর্তাগণ বেঙ্গল ইসলামি লাইফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং ব্যবসায়িক সফলতার স্মারক সনদ ও উপহার সামগ্রী গ্রহণ করেন। এসময় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণ করায় সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ব্যবসায়িক সফলতার ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com