| সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম এজিএম অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি মতিউল হাসান। এ সময় ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির, পরিচালক এএসএম ফিরোজ আলম, এম আমানউল্লাহ ও মোশাররফ হোসেন এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিম।
Posted ৫:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam