শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

  |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ সম্প্রতি উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান রিজওয়ান-উর রহমান, পরিচালক কামাল উদ্দিন আহমেদ ও এএসএম কাশেম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম সম্মেলনে অর্ধবার্ষিক ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা সত্ত্বেও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রিমিয়াম আয় লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ অর্জন করেছে, যা কোম্পানির দক্ষ ব্যবস্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উদ্ভাবনী ব্যবসায়িক নীতি গ্রহণ এবং বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ চেয়ারম্যান সবাইকে নিয়ম-নীতি মেনে পরিচালনার মাধ্যমে কোম্পানির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘গত ৩৮ বছরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলেছে।’ সম্মেলনে অর্ধবার্ষিক সাফল্যে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান চেয়ারম্যান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান এম শফিউল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, মো. শাহরিয়ার সিদ্দীকি, মো. মিজানুর রহমান (সিএফও), এমএ সাত্তার হাওলাদারসহ অন্য ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত বক্তারা ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com