শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বচ্ছ নিয়োগ ও জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

  |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

স্বচ্ছ নিয়োগ ও জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

স্বচ্ছ নিয়োগ ও জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসিতে ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, ঝুঁকি ও দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের গুণগত মানের বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

২০২১ সাল থেকে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে পর্যবেক্ষণ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয় বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত জনবলকে মূল্যায়নের আওতায় আনা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। এতে ১ হাজার ৪১৪ কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরীক্ষায় ৮৬৪ জন উত্তীর্ণ ও ৫৫০ জন অকৃতকার্য হন। ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইনের যথাযথ পরিপালন সাপেক্ষে অকৃতকার্য কর্মকর্তাদের অব্যাহতি দেয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com