| শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
কেএমপির ট্রাফিক মামলার জরিমানা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক মামলার জরিমানা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেএমপির অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কেএমপির পক্ষে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান, ডিসি-ট্রাফিক সুদর্শন কুমার রায়, ডিসি-হেডকোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডিসি-উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম, ডিসি-প্রসিকিউশন শফিকুল ইসলাম, ডিসি-সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এবং ডিসি-ডিবি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপশাখার কর্মকর্তারা।
Posted ৪:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam