অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ প্রিন্ট
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
Posted ০৪:৩১ AM | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com