শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

  |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম। সম্মেলনে কোম্পানির পরিচালক নুসরাত জাহান তানিয়া ও মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিইও কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান, একেএম মোস্তাক আহমেদ খান এবং শেয়ারহোল্ডার মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(314 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com