শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের আওতাধীন শাখাগুলোর ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শনিবার সিলেটে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিলেট বিভাগের মনিটরিং কর্মকর্তা এ এস এম নাহীদ আলীম, বোর্ড সচিব মুহাম্মদ আলী, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সিলেট বিভাগের সব শাখা ব্যবস্থাপকরা এবং ২০২৩-২৪ অর্থবছরে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে শাখাগুলোর কার্যক্রম পর্যালোচনা, মতবিনিময় এবং করণীয় নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। তারা বলেন, ব্যবস্থাপনার সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com